বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধান-চাল সংগ্রহে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন : দুদক চেয়ারম্যান

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

 

সরকারিভাবে ধান-চাল সংগ্রহে যেকোনো প্রকার ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ধান-চাল সংগ্রহে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির বিষয়ে গোয়েন্দা ইউনিটের বিশেষ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (১৭ মে) দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ বিষয়ে নির্দেশনা দেন।

দুদকের গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ‍‘ধান-চাল সংগ্রহ কর্মসূচিত’ কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেরা লাভবান হতে ঘুষ-দুর্নীতির মতো অনৈতিক কাজে সম্পৃক্ত হচ্ছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। গোয়েন্দা প্রতিবেদন ছাড়াও কমিশন ভার্চুয়াল মাধ্যমেও এ জাতীয় কিছু অভিযোগ পেয়েছে।’

এ প্রেক্ষাপটে কমিশনের গোয়েন্দা ইউনিট, সমন্বিত জেলা কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এক বিশেষ জরুরি বার্তা দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বর্তায় দুদক চেয়ারম্যান বলেন, ‘সরকারের ধান-চাল সংগ্রহ কর্মসূচিতে দুদকের কর্মকর্তাদের এলাকাভিত্তিক নিবিড় নজরদারি নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই ধান-চাল সংগ্রহে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন কোনো প্রকার ঘুষ-দুর্নীতির সুযোগ না পায়। কথিত প্রভাবশালীদের চাপে কৃষক নয় এমন মধ্যস্বত্বভোগী দালালদের কাছ থেকে ধান সংগ্রহের সুযোগও দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‍’আপনারা এ জাতীয় অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে বিশেষ টিম গঠন করে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করবেন। প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করবেন। দুর্নীতি প্রতিরোধ ও দমন দুটি কাজই আপনাদের করতে হবে। এটা আপনাদের আইনি দায়িত্ব।’

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com