টাঙ্গাইল জেলার সর্বশেষ উত্তরে মধুপুর পৌরসভা অবস্থিত এর উত্তরে ময়মনসিংহ পশ্চিম এবং উত্তর কর্নারে জামালপুর ও শেরপুর এই তিনটি জেলার অসংখ্য যাত্রীবাহী বাস মধুপুরের শহরের উপর দিয়ে প্রতিদিন চলে। মধুপুরের বাসস্ট্যান্ড চত্বরে যত্রতত্র হকারদের অবস্থানের কারণে নিত্যনতুন গাড়ির জ্যাম থাকে। এ অবস্থায় জনজীবনে দুর্যোগ নেমে আশায় গতকাল বুধবার বিকেল চার ঘটিকায় মধুপুরের সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নঈম উদ্দিনের নেতৃত্বে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়। উক্ত হকার অভিযানে উপস্থিত থাকেন মধুপুর থানার কর্মকর্তা ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সংবাদ শিরোনাম
মধুপুরে হকার উচ্ছেদ অভিযান
-
আব্দুল জলিল (মধুপুর) টাঙ্গাইল - আপডেট সময় ০৪:২৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- 146
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























