ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: নিষিদ্ধ কীটনাশক ও জালসহ ২ জেলে আটক

সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার (১৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনের আওতাধীন কালাবগী খালের মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ১টি নৌকা, অবৈধ ভেশাল জাল এবং ভারত থেকে আনা নিষিদ্ধ তরল কীটনাশক (বিষ) উদ্ধার করা হয়েছে। আটককৃত জেলেরা হলেনÍ হেলাল উদ্দিন ও আয়ুব আলী। তারা দুজনেই স্থানীয় এলাকার বাসিন্দা বলে বন বিভাগ সূত্রে জানা গেছে। বন বিভাগ জানায়, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল আলমের দিক-নির্দেশনায় এবং কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে বন কর্মীদের একটি চৌকস দল সুন্দরবনের কালাবগী খালের মুখে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ ধরার হাতেনাতে ওই দুই জেলেকে আটক করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় বিষদস্যু এবং অবৈধ শিকারিদের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এজেডএম হাছানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সুন্দরবন পশ্চিম বিভাগ। স্থানীয় সচেতন মহল জানান, সুন্দরবনের বিভিন্ন নদী-নালায় একশ্রেণীর অসাধু জেলে অধিক মুনাফার লোভে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছে। এতে ছোট-বড় সব প্রজাতির মাছসহ সুন্দরবনের জলজ প্রাণী ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: নিষিদ্ধ কীটনাশক ও জালসহ ২ জেলে আটক

আপডেট সময় ০৯:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬