বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এস আলম গ্রুপ চেয়ারম্যানের মা-ছেলেও করোনায় আক্রান্ত

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের মা ও ছেলে। শনিবার বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষায় সাইফুলের মা চেমন আরা বেগম (৮৫) এবং ছেলে ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলমের (২৬) করোনাভাইরাস পজিটিভ আসে বলে তার ভাগ্নে আরিফ আহমেদ জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল জানার পর দুইজনকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাইফুল আলম মাসুদের মা-ভাইরা নগরীর সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর রোডে এস আলম হাউজে থাকেন। গত ১৭ মে ছয়জনের সংক্রমণ ধরা পড়লে প্রশাসনের পক্ষ থেকে ওই বাড়ি অবরুদ্ধ করে ফেলা হয়। পরে এস আলম হাউজের বেশ কয়েকজন পরিচারিকাও আক্রান্ত বলে খবর আসে।

এর আগে শুক্রবার রাতে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদুল আলম চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক ছিলেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com