বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৬৬ পুলিশ

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে পুলিশের আরও ১৬৬ সদস্য। ফলে বাংলাদেশ পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৭৩২ জনে। করোনায় এখন পর্যন্ত ১৩ পুলিশ সদস্যের প্রাণ কেড়ে নিয়েছে।

রোববার (২৪ মে) পুলিশের বিভিন্ন দফতর থেকে এসব তথ্য পাওয়া গেছে।

তথ্যানুযায়ী, ঢাকাসহ সারাদেশে ৩ হাজার ৭৩২ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৪ পুলিশ সদস্য। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬৭ জন।

পুলিশ সদরদফতর জানায়, আক্রান্তদের মধ্যে মাঠ পর্যায়ের সদস্যই বেশি। করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন, পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৮ জন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৯ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ২০ জন, ইন্সপেক্টর পদমর্যাদার ৯৮ জনসহ বাকিরা এসআই, এএসআই এবং কনস্টেবল।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com