মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লাল গামছা উড়িয়ে ৮০০ রেলযাত্রীর প্রাণ বাঁচালেন দুই কৃষক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেন বনলতা এক্সপ্রেসের ৮০০ যাত্রী প্রাণ রক্ষা করেছেন দুই কৃষক। রেললাইনে ভাঙা দেখে লাল গামছা উড়িয়ে সংকেত দেওয়ায় ট্রেন থামিয়ে দেন চালক। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আড়ানী-পুঠিয়া সড়কের রেল গেটের পশ্চিমে বাগমারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়ানী-পুঠিয়া সড়কের রেল গেটের পশ্চিমে বাগমারি বাঁকে রেললাইন ভেঙে ছিল। সকালে খেজুর রস সংগ্রহ করতে বের হয়ে এই ভাঙা দেখতে পান চারঘাট উপজেলার রামচন্দ্রপুর গ্রামের খেজুর রস সংগ্রহকারী জিয়ারুল ইসলাম। এর কিছুক্ষণ পর তিনি ট্রেনের শব্দ শুনতে পান। তার কাছে কোনো লাল কাপড় না থাকায় একটু দূরে থাকা আরেক গুড়চাষী জকিম উদ্দিনের কাছ থেকে লাল গামছা সংগ্রহ করে রেললাইনের উপর দাঁড়িয়ে তা উড়িয়ে ধরেন। চালক সেটি দেখতে পেয়ে ভাঙার স্থানে ট্রেন উঠার আগেই ট্রেন থামাতে সমর্থ হন। এতে রক্ষা পায় প্রায় ৮০০ যাত্রীর জীবন।
রেলের দায়িত্বশীলরা বিষয়টি জানতে পেরে ভাঙা মেরামত করলে প্রায় পৌনে ২ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয় রাজশাহী রুটে।
এ বিষয়ে চাষী জিয়ারুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় সকালে খেজুরের রস সংগ্রহ করতে যাই। রেললাইন ভাঙা নজরে আসলে ট্রেনের শব্দ শুনে লাল কাপড় খুঁজি। কিছু না পেয়ে লাল গামছা উড়িয়ে ধরি। এ দেখে চালক গাড়ি থামিয়ে দেন। এ প্রসঙ্গে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, রেললাইন ভাঙার কারণে স্থানীয় দুই যুবককে গামছা উড়াতে দেখে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা ট্রেনটি থামানো হয়। ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষনিক রেললাইন মেরামতের ব্যবস্থা করে ট্রেন চলাচল শুরু করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com