মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লায় বাণিজ্যিকভাবে গোলাপ চাষে সফল কৃষক চারু মিয়া

বাসস:
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

জেলায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এ জেলায় উৎপাদিত গোলাপের আলাদ বৈশিষ্ট্য রয়েছে। তাই বাজারে এর চাহিদাও বেশি। গত কয়েক বছর ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফুল চাষ করে কৃষকরা সাফল্য পাচ্ছিল না। তাই কয়েক বছর ধরে জেলার হোমনা, মুরাদনগর, বরুড়া, তিতাস, সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় গোলা চাষ শুরু করলেও সাফল্য আসেনি। তাই মাঝপথে এ চাষ বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এ ফুল চাষের উদ্যোগ নিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার কৃষক চারু মিয়া। মাটিউর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে। আশা জাগাচ্ছে আশপাশের কৃষকদের। চলতি বছর তিনটি জমির ৩০ শতাংশ জমিতে গোলাপ চাষে লাভবান হয়েছেন চারু মিয়া। নানা জাতের গোলাপ ফুটছে তার জমিতে। চারু মিয়া এ গোলাপ কুমিল্লার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। শুরুতে শখের বশে হলেও লাভ হওয়ায় এখন তা পেশায় পরিণত হয়েছে। চারু মিয়ার চাষ দেখে বিস্মিত স্থানীয় কৃষকরা। তারা তার সাফল্যের গল্প বলে বেড়ান এলাকা জুড়ে। তার ব্যবসায় ব্যাপক সাফল্যে গর্বিত তারাও। চারু মিয়া বলেন, গোলাপ চাষ লাভজনক ও চাহিদা থাকার কারণে এ চাষের সম্ভবনা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বাসসকে বলেন, কুমিল্লা জেলার জমি উর্বর হওয়ায় এখানে সব ধরনের ফসল ফলে। তবে ফুলের ক্ষেতে এ প্রথম সাফল্য পাওয়া গেছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গোলাপ চাষিদের সব ধরনের সহযোিগতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com