বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেলে বাড়বে না ভাড়া, টিকিট অনলাইনে

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে কারণে দুইমাসের বেশি সময় বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হচ্ছে রেল চলাচল। অন্য সকল পরিবহনে ভাড়া বাড়ানোর কথা উঠলেও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রেলের ভাড়া বাড়বে না। টিকিট কাটতে ভোগান্তি দূর এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সব টিকিট অনলাইনে পাওয়া যাবে।

শনিবার (৩০মে ) রেলভবনের সম্মেলন কক্ষ যমুনায় করোনা পরবর্তী রেল চলাচলের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, অন্যান্য গণপরিবহন অর্ধেক যাত্রী নেবে তাই ভাড়া বাড়ছে। তবে আমরা রেলের ভাড়া বাড়াচ্ছি না। রেলে একটু বেশি ভিড় হবে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা পুরো টিকেট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রবিবার থেকে আট জোড়া রেল ঢাকা থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাবে। একই সঙ্গে বিভিন্ন স্টেশন থেকে ঢাকায় আসবে। এসব রেলের অর্ধেক টিকিট বিক্রি করা হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com