বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার কমেছে

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় গড় পাসের হার গতবারের চেয়ে ০.৫২ শতাংশ কমেছে। এবার এই পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ। যা গতবার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ।

রোববার (৩১ মে) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করেন।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৭৬ হাজার ৮১৫ জন, গত বছর এ সংখ্যা ছিল ৩ লাখ ৬ হাজার ৭৮০ জন। এরমধ্যে পাস করেছে ২ লাখ ২৮ হাজার ৪১০ জন। আর এই বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৫১ শতাংশ।

এবার পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে এসএসসিতে ৮৩ দশমিক ৭৫ শতাংশ, মাদ্রাসায় ৮২ দশমিক ৫১ শূন্য ৩ ও কারিগরিতে ৭২ দশমিক ৭০ শতাংশ।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com