বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর :
  • আপডেট সময় সোমবার, ১ জুন, ২০২০

লক্ষ্মীপুরের রামগতিতে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান আশিক নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, রামগতি পৌরসভার চর হাসান হোসেন এলাকা থেকে সোমবার দুপুরে আশিককে পুলিশকে গ্রেফতার করে। আশিক একই এলাকার হুমায়ুন কবিরের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত ছাত্রী স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ে। তাকে প্রতিবেশি যুবক আশিক দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে।

রবিবার (৩১ মে) রাত ৯টার দিকে আশিক কৌশলে ওই ছাত্রীকে ঘর থেকে ডেকে বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে স্বজনরা এগিয়ে গেলে আশিক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার সকালে রামগতি থানায় আশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মামলার পরপরই ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককেও গ্রেফতার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com