বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিলেন কৃষক লীগের নেতা-কর্মীরা

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে গড়েয়ায় পাকা বোরো ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য , রমেশ চন্দ্র সেন এমপি’র নির্দেশে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন গড়েয়া ইউনিয়ন কৃষক লীগের নেতা কর্মীরা।

মঙ্গলবার সকালে গড়েয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খাদেমুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়েয়া গোপালপুর এলাকায় কৃষক রুহুল আমীন এর ৫০ শতাংশ জমির পাকাঁ ধান কেটে বাড়ি পৌছে দেন।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষক লীগ সহ সভাপতি অ্যাডঃ অতুল রায়, সাধারন সম্পাদক পবারুল ইসলাম,উপজেলা সাধারন সম্পাদক রমজান আলী খাঁন,বালিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মুরাদ হোসেন, কৃষক লীগ সদস্য ইকবাল হোসেন, সালান্দর ইউনিয়ন কৃষক লীগের ইয়াসিন আলী,গড়েয়া ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com