বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসকদের আশা, সুস্থ হয়ে ফিরবেন নাসিম

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটজনক হলেও সুস্থ হয়ে ফিরবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার সর্বশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী বলেন, তিনি অচেতন অবস্থায় রয়েছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল। আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রেখে দেখা যাবে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে ফিরবেন।

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পর তার শরীরে করোনা পজিটিভ আসে। এরপর গতকাল শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৫ টায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

গত ১ জুন অসুস্থ অবস্থায় নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষা করে জানা যায় যে, তিনি করোনায় আক্রান্ত।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com