রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে বন্ধ  চুয়েট, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

ছাত্রলীগের দুই পক্ষের চলমান সংঘর্ষ ও বিরোধের জের ধরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আগামী ৫ই জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের গতকাল মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এক জরুরি সভার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক ড. রেজাউল করিম বলেন, চলমান দুই পক্ষের বিরোধের কারণে সকল একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো আগামী ৫ই জুলাই পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন রাখা হয়েছে। এদিকে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করার পরও সেখানে উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার দুপুরে এই রিপোর্ট লেখার সময়েও ছাত্রলীগের দু’পক্ষের নেতাকর্মীরা ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছেন। এরমধ্যে সোমবার রাতে ক্যাম্পাসে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com