বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

বাগেরহাটে সাবেক ইউপি চেয়ারম্যান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

বাগেরহাটের রামপালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডাইভারসনের ভেকটমারী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তার বাড়ি রূপসার নৈহাটির রাগমারা গ্রামে।

অবৈধ মাদক ব্যবসার ঘটনা কেন্দ্র করে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে রামপাল পুলিশ জানিয়েছে।

রামপাল ওসি মো. দেলোয়ার হোসেন জানান, ভোরে রামপালের ভেকটমারী এলাকায় র‌্যাব ৬-এর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হন।

পরে তাকে রামপাল উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। তার শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। তবে র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com