শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কওমি মাদরাসা বাদে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি বাড়ানো হয়েছে। এ দফায় আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগের দফায় ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছিল।

করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। তবে সম্প্রতি কওমি মাদরাসাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমোদন দিয়েছে সরকার।

বন্ধ থাকা দিনগুলোতে জাতীয় সংসদ টিভিতে প্রতিদিন প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ সম্প্রচার করা হচ্ছে। পাশাপাশি রেডিও ক্লাস সম্প্রচার শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বাসায় বসে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকদের কাছ থেকে পাঠ্যবইয়ের যেকোন বিষয়ে পরামর্শ নিতে পারবে শিক্ষার্থীরা।

অন্যদিকে করোনা পরিস্থিতির কারণে চলতি বছর সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা না নেয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এ বছর কেন্দ্রীয়ভাবে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা নেয়া না হলেও শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হবে। তবে স্কুল খোলা সম্ভব হলে পঞ্চম শ্রেণি ছাড়া অন্যান্য ক্লাসের পরীক্ষাগুলো নেয়া হবে বলে তিনি জানান।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com