বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানীর বাসাবো লকডাউন

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০

রাজধানী সবুজবাগ থানার বাসাবো এলাকাসহ আশপাশের কয়েকটি মহল্লায় লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে ওই এলাকার বাড়ির গেটের বাইরে লাল কাপড় দিয়ে চিহ্নিত করে দিয়েছে সিটি করপোরেশন।

বাসাবো এলাকার এক বাসিন্দা জানান, দুপুর থেকে পুলিশ ও সিটি করপোরেশনের লোকজন আমাদের দারোয়ান ও বাড়ির প্রধান কর্তাদের সঙ্গে কথা বলে গেছেন। তারা বাড়ির বাইরে থেকে আসা কাউকে ভেতরে না ঢোকার নির্দেশনা দেন। এছাড়া যারা বাড়ির ভেতরে আছেন কাউকে যাতে বাইরে যেতে না দেয়া হয়, এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দক্ষিণগাঁওয়ে একই পরিবারের ছয়জনসহ সাতজন করোনা রোগী শনাক্ত হওয়ায় আমরা বাড়িগুলোতে কাউকে ঢুকতে ও বের করতে নিষেধ করেছি’।

এর আগে রোববার অনলাইনে ব্রিফিংয়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘রাজধানী ঢাকার মিরপুর ও বাসাবো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। মিরপুরে ১১ জন এবং বাসাবোতে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন’।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে আরও একজন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com