ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা

মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বাড়াতে জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। এসময় বিভিন্ন ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সভায় (ওসি) আব্দুল হালিম বলেন, সমাজ থেকে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবসমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং পুলিশকে তথ্য দিয়ে সহায়তা প্রদান অনুরোধ জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

আইনশৃঙ্খলা রক্ষায় জোরারগঞ্জ থানার উদ্যোগে বিট পুলিশিং সভা

আপডেট সময় ০৩:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬