স্বরাষ্ট্রমন্ত্রী ও চকরিয়া-পেকুয়া আসনের এমপি সালাহউদ্দিন আহমদ অবৈধভাবে স্লুইচগেট দখলকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, জলাবদ্ধতা সৃষ্টি করে অবৈধ সুবিধা ভোগকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে। পৌরসভার নামার চিরিঙ্গা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকেও আইনের আওতায় আনার জন্য ইউএনও, এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষন করেন মন্ত্রী। তিনি আরে বলেন ‘আমরা জনগণের সরকার, তাই সবসময় আপনাদের পাশেই আছি। যেকোনো দুর্যোগ মোকাবিলা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের সরকারের রয়েছে। বন্যা কবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি দলীয়ভাবেও আমরা কাজ করছি। এই বিপদে আপনাদের একা ফেলে যাব না, সহযোগিতার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ইতিমধ্যে দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সঠিক চিত্র তুলে আনতে সরকারিভাবে জরিপ চালানো হচ্ছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, গবাদিপশু এবং ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে এই জরিপের ফলাফলের ভিত্তিতেই ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো হবে। জরুরি ত্রাণ তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, বন্যাদুর্গত এলাকায় যেখানে তাৎক্ষণিকভাবে রান্না করা খাবারের প্রয়োজন ছিল, সেখানে তা পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শুকনো খাবার ও অন্যান্য সুবিধা দিতে প্রশাসন ও দলের নেতা-কর্মীরা একযোগে কাজ করছেন। সাম্প্রতিক বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ী ঢলের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরনকালে স্বরাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত: সাম্প্রতিক মাতামুহুরী নদীর উজান থেকে আসা ঢলের তীব্র স্রোত আর ভাঙনে চকরিয়ার বিস্তীর্ণ জনপদ এখন বিপর্যস্ত। চোখের নিমেষে বিলীন হয়ে গেছে অনেকের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। এমন এক দুর্যোগপূর্ণ মুহূর্তে চকরিয়ার প্লাবিত এলাকা ও নদীর তীরে ঘরবাড়ি হারানো মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার ও শনিবার দুই দিনের সফরে তিনি কক্সবাজার বিমান বন্দর থেকে সড়ক পথে চকরিয়া উপজেলার বিভিন্ন প্লাবিত এলাকা চষে বেড়ান। সরেজমিনে পরিদর্শন করে ত্রাণ বিতরন করেন, চকরিয়া পৌরসভার কোচপাড়া, ফাঁসিয়াখালী, বরইতলী, পহরচাঁদা, হারবাং, কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, পেকুয়া, কোনাখালী, বিএমচর। সেখানে নদীর করাল গ্রাসে ঘরবাড়ি হারানো মানুষের আর্তনাদ স্বচক্ষে দেখেন এবং তাঁদের সান্ত¡না দেন। দুর্গতদের মাঝে নিজের হাতে তুলে দেন জরুরি ত্রাণসামগ্রী, শুকনো খাবার ও সুপেয় পানি। স্বরাষ্ট্র মন্ত্রীর ত্রাণ তহবিলে যোগ হয় বিজিবি’র ১৫০০ প্যাকেট উন্নতমানের ত্রাণ ও ফ্রী ৭০০ মানুষের চিকিৎসা সেবা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে সুপেয় পানি ও পানি বিশুদ্ধ করন টেবলেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে জরুরী চিকিৎসা সেবা টিম এর মাধ্যমে জরুরী অষুধ সরবরাহ। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, বিজিবির কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার, রামু সেক্টরের সেক্টর কমান্ডার, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন(১১ বিজিবি) ও রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, চকরিয়ার জনস্বাস্থ্য প্রকৌশলীবৃন্দ। এছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দীন ফরায়েজী এবং চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ। সফরসূচি অনুযায়ী, শনিবার (১৮ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের পর চকরিয়া ত্যাগ করেন।
সংবাদ শিরোনাম
চকরিয়ায় বানভাসীদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ
-
মনির আহমদ কক্সবাজার - আপডেট সময় ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- 125
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















