ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা Logo কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনে তা-ব Logo খুলনায় জাতীয় যুব দিবস পালিত Logo টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত মূলহোতা গ্রেপ্তার Logo সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি Logo মীরসরাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন Logo পৌলী বুলবুল ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ Logo লোহাগাড়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক Logo পাহাড় কেটে সাতটি স্থাপনা, চকরিয়ায় সংরক্ষিত বনভূমি দখল করে বাড়িঘর ও মুরগির খামার নির্মাণের অভিযোগ Logo কুড়িগ্রামের কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার

ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট ও সংলগ্ন তেতুলিয়া নদীর তীরবর্তী এলাকা ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে। প্রতিদিনই নদীর প্রবল স্রোতে ভাঙছে নদীর পাড়, বিলীন হচ্ছে বসতভিটা। বেড়িবাঁধের ওপর ও আশপাশে বসবাসরত প্রায় ৫ হাজার পরিবার এখন চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন অব্যাহত থাকলেও এখন পর্যন্ত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বর্ষা মৌসুমে তেতুলিয়া নদীর তীব্র স্রোত ও জলোচ্ছ্বাসের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। নদীভাঙন অব্যাহত থাকলে শুধু সাচড়া ইউনিয়ন নয়, বোরহানউদ্দিন উপজেলার বিস্তীর্ণ এলাকা ঝুঁকির মুখে পড়তে পারে। সরেজমিনে দেখা যায়, নদীর কিনারায় থাকা অনেক বসতঘর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কোথাও কোথাও মাটি ধসে ঘরের একেবারে নিচ পর্যন্ত চলে এসেছে। অনেক পরিবার বাধ্য হয়ে বেড়িবাঁধের ওপর অস্থায়ীভাবে বসবাস করছে। প্রতিদিন আতঙ্ক নিয়ে তাদের দিন কাটছে কখন নদীগর্ভে হারিয়ে যাবে মাথা গোঁজার শেষ আশ্রয়। এ বিষয়ে সাচড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্যা বলেন, সাচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট, বেড়িবাঁধ ও আশপাশে প্রায় ৫ হাজার পরিবারের বসবাস। অতি দ্রুত এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং নদীতীরে কংক্রিট ব্লক স্থাপন করা জরুরি। আমি ভোলা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ভোলা পানি উন্নয়ন বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ জিয়া উদ্দীন আরিফ বলেন, গত সপ্তাহে আমরা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিগগিরই সেখানে কাজ শুরু হবে। স্থানীয়দের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, বরং টেকসই ও দীর্ঘমেয়াদি নদী রক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হোক। তাদের মতে, দ্রুত ব্লক স্থাপন ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ না হলে হাজারো পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবিক বিপর্যয়ের মুখে পড়বে। নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সাচড়া ইউনিয়নের হাজারো মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা এখন সময়ের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিশাল জনসভা

তেতুলিয়া নদীর ভয়াল ভাঙনে হুমকির মুখে সাচড়া ইউনিয়নের ৫ হাজার পরিবার

আপডেট সময় ০৫:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬