বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা

হারুন-উর-রশীদ ফুলবাড়ী (দিনাজপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

দিনাজপুরের ফুলবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে গত সোমবার বিকেল ৫টায় আসরের নামাজের পর স্থানীয় মাইক্রবাস স্ট্যান্ডে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ফুলবাড়ী শাখার সভাপতি মোঃ রবিউজল ইসলাম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলালাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলাম আন্দোলনের নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর(দক্ষিণ) জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ নুর আলম সিদ্দিক, দিনাজপুর (পশ্চিম)জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি মুহাম্মাদ খাইরুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদুল্লাহ ওয়াসি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মওলানা মুহাম্মাদ মতিউর রহমান প্রমূখ। জনসভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলালাদেশের আমীর (পীর সাহেব চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, এদেশের মানুষ আর আওয়ামীলীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন করে বর্তমান সরকার দেশকে অস্থির পরিস্থিতিতে ফেলেছে। একমাত্র ইসলামী মুল্যবোধ সৃষ্টির মধ্যদিয়ে দেশকে পূর্ণগঠন করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com