ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

জামালপুরে মেলান্দহে জলাবদ্ধতায় ফসলের ক্ষতি

জামালপুরের মেলান্দহে জলাবদ্ধতার দরুণ তিন শতাধিক একর জমির বীজতলা, আগাম জাতের ধানসহ পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে ১১নং শ্যামপুর ইউনিয়নের ২নং চর মাইটে বিল এলাকার কমপক্ষে তিন শতাধিক কৃষক বিপাকে পড়েছে। ভূক্তভোগি কৃষক নূর হোসেন, আকবর আলীসহ স্থানীয়রা জানিয়েছেন, এই বিলটি আমাদের কৃষি ফসলের বড় একটি উৎস। বর্ষাকালের পানি নিস্কাশনের জন্য এলাকাবাসির অর্থায়নে ভাটির দিকে পাইপ প্রতিস্থাপন করা হতো। সেখানে একটি বসত বাড়ি গড়তোলার পর পানি নিস্কাশন বন্ধ হয়েছে। ফলে আগাম জাতের ধান, বীজতলা পানিতে তলিয়ে গেছে। চলতি মৌসুমে এখান থেকে কোন ফসল ঘরে তোলা যাচ্ছে না। পাটেরও ক্ষতি হয়েছে। কৃষক সুরুজ্জামান এবং ইউপি মেম্বার শাহজাহান ফসল রক্ষায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। কৃষি কর্মকর্তা আব্দুর রউফ জানিয়েছেন, এ ধরণের সমাধান উপজেলা প্রশাসনের হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরার দৃষ্টি আকর্ষণ করলে তিনি-বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

জামালপুরে মেলান্দহে জলাবদ্ধতায় ফসলের ক্ষতি

আপডেট সময় ১১:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬