ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত-কাজী নাহিদ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ বলেছেন, একটি নতুন সরকার বর্তমানে দেশ পরিচালনা করছে। দীর্ঘ ৫ মাস পর যুগপৎ আন্দোলনে আমরা যারা শরীক ছিলাম, কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সকলকে যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনে আগে জনগণের সামনে ৩১ দফা সংস্কারের যে ওয়াদা করেছেন, তা ধীরে ধীরে বাস্তবায়ন করবেন। সরকারের সমালোচনা করার এখনো সময় আসেনি।
সমালোচনা অবশ্যই করবো, যদি সরকার কোন কাজে ভুল করে থাকে। দীর্ঘ ৫ মাস মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সরকার পরিচালনা করছেন, আমরা জোট নেতারা ওনার সাথে কথা বলেছি, ওনাকে অভিনন্দন জানিয়েছি। এটা দিবালোকের মত পরিস্কার, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করার লক্ষ্য ও উদ্দেশ্যে যেভাবে কাজ করছেন, সেটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশ সংস্কারে অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, বর্তমান সরকার যখন ক্ষমতা নিয়েছে, একদিকে ইরান যুদ্ধ এবং অপরদিকে বাংলাদেশে সরকারের পট-পরিবর্তনের মধ্য দিয়ে যে ঘাটতি দেখা দিয়েছিল, সেটিকে অতিক্রম করার জন্য বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে প্রাণপন চেষ্টা করছে। আমরা স্বাগত এবং অভিনন্দন জানাই তারেক রহমানকে। তার সফলতার জন্য। জোট নেতারা বিশ^াস করে, দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত। কাজী মোঃ নাহিদ বুধবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি(জাফর) এর সভাপতি আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির সভাপতি কাজী শহীদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খবির আহমেদ মজুমদার, উপজেলা জাপা’র সাধারন সম্পাদক মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, গুণবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম, কনকাপৈত ইউনিয়ন আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সমুন্সিরহাট ইউনিয়ন আহবায়ক আবদুল মালেক, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক আতাউর রহমান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

দেশের উন্নয়নে তারেক রহমানকে সময় দেয়া উচিত-কাজী নাহিদ

আপডেট সময় ১১:৫৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬