ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী Logo কমনওয়েলথ কাবাডিতে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলকে সংবর্ধনা

ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রী সুমি আক্তার মিমকে যৌতুকের জন্য স্বামীর স্বজনদের অত্যাচারে নির্মমভাবে হত্যার অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার আলিম হাওলাদার বাদী হয়ে মাদারীপুরের ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের তবে মামলার বিবরণ ও স্বজনদের সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মাদারীপুর জেলার ডাসার উপজেলার( বয়াতি বাড়ি) আজালিয়া গ্রামের বাসিন্দা আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের(৩৮) সঙ্গে মীমের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে ১৭ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ফরহাদ, শ্বশুর আজিজ আকন, শাশুড়ি ও দেবর মিলে মীমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে মীম এর আগে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক নিরোধ মামলা (সিআর মামলা নং-১৩০/২০২৪, তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৪) দায়ের করেছিলেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। নিহতের পরিবার জানায়, গত ১৭ জুলাই মীমকে বুঝিয়ে-শুনিয়ে পুনারায় শ্বশুরবাড়িতে নিয়ে যান স্বজনরা। এরপর গত মঙ্গলবার বিকেলে তাদের জানানো হয়, মীম অসুস্থ অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে খোঁজাখুঁজির পর নতুন ভবনের নিচতলায় ওড়না দিয়ে ঢাকা অবস্থায় মীমের মরদেহ দেখতে পান। ওই সময় মরদেহের পাশে শ্বশুরবাড়ির কোনো সদস্যকে পাওয়া যায়নি। মীমের মরদেহের বিভিন্ন স্থানে গুরুতর জখম ও ফোলা আঘাতের চিহ্ন ছিল বলে স্বজনরা দাবি করেন। পরিবারের অভিযোগ, সম্প্রতি দেবরের দাবিকৃত স্বর্ণালংকার দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে মীমকে পিটিয়ে হত্যা করা হয়। এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ জানান, “ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত প্রতিবেদন ও পোস্টমর্টেম রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তবে ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রী সুমি আক্তার মিমের হত্যাকারীর ফাঁসির দাবিতে গত ২৬/৭/২০২৬ বেলা ১১ ঘটিকায় ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সড়কে মানববন্ধন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ

ভালুকসী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্রী সুমি আক্তার মিমকে যৌতুকের জন্য স্বামীর স্বজনদের অত্যাচারে নির্মমভাবে হত্যার অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬