ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেডসহ আটক ২

নেত্রকোনার দুর্গাপুরে ২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় তৈরী মদ ও পৌরশহরের বাগিচাপাড়া এলাকা থেকে ভারতীয় ৯৮হাজার পিছ জিলেট ব্লেড আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে এসব পন্য আটক করা হয়। সেইসাথে মাদক ও চোরাকারবারী কর্মকান্ডে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, লেঙ্গুরা গ্রামের হেলাল মিয়ার ছেলে বুরহান উদ্দিন(২০) এবং দুর্গাপুর পৌরশহরের বুরুঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুস সালাম(৩২)। আটককৃত মালামালের বাজার মুল্য প্রায় পাঁচ লক্ষ টাকা। পুলিশ সুত্রে জানাগেছে, ওইদিন দুপুরে পৌরশহরের বাগিচাপাড়া এলাকায় মাদক বহনে ব্যবহৃত একটি মালিকবিহীন ট্রাক সরাতে গিয়ে ওইএলাকা দিয়ে ব্যাটারী চালিত একটি অটোতে করে বস্তায় মোড়ানো ভারতীয় ৯৮হাজার পিছ জিলেট ব্লেড নিয়ে যাচ্ছিল। ওই সময় অটোচালক আব্দুস সালামের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২নং দুর্গাপুর ইউনিয়নের আত্রাখালী এলাকা থেকে ১৫ বোতল ভারতীয় মদ সহ বুরহান উদ্দিনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ। এনিয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে দুর্গাপুরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযানে কাউকে ছাড় দেয়া হবে না। আইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এলাকার শান্তিশৃঙ্খলা ও মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

দুর্গাপুরে ভারতীয় মাদক ও বিপুল পরিমান ব্লেডসহ আটক ২

আপডেট সময় ০২:৫২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬