ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫, ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর জগন্নাথপুর গ্রামে জমি দখলের চেষ্টা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীউল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন মোছা. আমিনা বিবি (৫২)। লিখিত অভিযোগে আমিনা বিবি উল্লেখ করেন, উত্তর জগন্নাথপুর মৌজার এসএ-৮৮৯ দাগের ২৪ শতক ভিটা জমি দীর্ঘদিন ধরে তিনি ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর জগন্নাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহমেদ হাসান (৫৫), রুদ্রানী গ্রামের মোসলেম সরকারের ছেলে নবীউল ইসলাম (৬০), বানাহার গ্রামের আহমেদুল ইসলামের ছেলে আউয়াল ইসলাম নিলয়, একই গ্রামের মোতালেবের ছেলে শাহীন (৪২), মোসলেম উদ্দিনের ছেলে মিঠু (৫৮), পানিকাটা গ্রামের রতন (৪০)সহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে ওই জমিতে প্রবেশ করেন। তারা সেখানে বেআইনিভাবে ধান রোপণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জমিতে ধান রোপণে বাধা দিলে অভিযুক্তরা আমিনা বিবির পরিবারের পাঁচ সদস্যকে মারধর করে আহত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে ওই জমি দখল এবং পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়েছেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আমিনা বিবি। এ ঘটনায় ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর

জমির দখল নিয়ে সংঘর্ষে আহত ৫, ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে আসামি করে থানায় অভিযোগ

আপডেট সময় ০৬:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬