ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

সামাজিক বনায়নে দখলদারিত্ব: বড়লেখায় গড়ে উঠছে অবৈধ পানের বরজ

মৌলভীবাজার জেলার বড়লেখা রেঞ্জের সমনবাগ বনবিটের অন্তর্গত মাঝর ছড়া এলাকায় সংরক্ষিত বনভূমির উভয় পাশে অবৈধভাবে পানের জুম (বরজ) গড়ে তোলার অভিযোগ উঠেছে। একইভাবে মোকাম ছড়ার দুই পাশেও আরও তিনটি পানের জুম তৈরি করা হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে দেখা যায়, ছড়ার দুই পাশের বনভূমি পরিষ্কার করে সেখানে পানের বরজ স্থাপন করা হয়েছে। বাঁশ কাঠ ও জঙ্গল উজাড়ের ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এবং স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রম সংরক্ষিত বনাঞ্চলের ভেতরেই পরিচালিত হচ্ছে। জানা গেছে, জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা পঞ্জীর খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি বনভূমি দখল করে এসব পানের জুম গড়ে তুলেছেন। এলবিনটিলা গ্রামের আলবার্ট গাবিলের ছেলে লোনার খংলা(৪৬)-এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, সংরক্ষিত বনাঞ্চলে এভাবে অবৈধভাবে পানের জুম তৈরির ফলে বন উজাড়, জীববৈচিত্র্যের ক্ষতি, মাটির ক্ষয় এবং পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘিœত হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অপরদিকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় সামাজিক বনায়নে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জের সমনবাগ বিট অফিসার রায়হান ইসলাম এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ ব্যাপারে জানতে চাইলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, এ সি এফ সাহেবকে তদন্ত করার জন্য বলেছি। এই বিষয়ে জানতে চাইলে বড়লেখা রেঞ্জ অফিসার নীলোৎপল সরকার বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখবো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

সামাজিক বনায়নে দখলদারিত্ব: বড়লেখায় গড়ে উঠছে অবৈধ পানের বরজ

আপডেট সময় ০৩:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬