রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

৮ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিস্তানিরা বিপিএল খেলতে পারবে

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলা পাকিস্তানি ক্রিকেটাররা ৮ ফেব্রুয়ারি পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কারণে এর আগে ২ ফেব্রুয়ারি তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল। পিসিবি মঙ্গলবার জানিয়েছে, তবে পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের খেলোয়াড়দের ২ তারিখেই ফিরে যেতে হবে। কারণ কোয়েটায় ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার প্রদর্শনী ম্যাচে তাদের খেলতে হবে।
আগামী ১৩ ফেব্রুয়ারি মুলতানে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ওই আসরে অংশ নেয়া খেলোয়াড়দের সবাইকে ৮ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে ফিরতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিপিএলে মোহাম্মদ রিজওয়ান, হারিস রউফ, ইফতিখার আহমদ, নাসিম শাহের মতো পাকিস্তানের শীর্ষ খেলোয়াড় অংশ নিচ্ছেন। সূত্র : জিও নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com