ঢাকা ১১:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট Logo সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে : রিজভী Logo মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার Logo বিএনপি সব সময় ইসলামের পথে থাকে-আমান উল্লাহ আমান Logo জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির Logo তারাকান্দায় জাতীয় যুব দিবস উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা Logo চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করলো সুনামগঞ্জ জেলা বিএনপি Logo উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ Logo কালীগঞ্জে দারিদ্র্যতা হার মানাতে পারেনি রুকাইয়াকে গোল্ডেন এ প্লাস পেয়েও উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তা

পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনায় ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মানববন্ধন ও জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে পাবনা সচেতন নাগরিক সমাজ কমিটির আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, পাবনা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন লেয়ন, যুবদল নেতা সজিব সরদার, জেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম রানা, ব্যবসায়ী ও উদ্যোক্তা তানজিদ আনোয়ার, জুলাই যোদ্ধা প্রকৌশলী আব্দুল্লাহ করিম তন্ময়, সাংবাদিক মোবারক বিশ্বাস, পাবনা চেম্বারের পরিচালক ইমামুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, পাবনা জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হওয়ার পর থেকে তিনি পাবনায় ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করে চলেছেন। এছাড়া টেন্ডারবাজি, জমি দখলের মতো অপকর্মের সাথে তিনি জড়িত বলে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন। প্রধানমন্ত্রীর দফতরে চাকুরী করার মাধ্যমে প্রভাব বিস্তার করে তিনি এসব অপকর্ম করছেন। তার অপকর্ম ঢাকতে তিনি বিভিন্ন ব্যবসায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এতে করে বিএনপি ও প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে বিএনপি’র বিভিন্ন স্থরের নেতা-কর্মীরা মনে করেন। অবিলম্বে খালেদ হোসেন পরাগকে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার পদ থেকে অপসারণ ও তাকে পাবনায় বয়কটের আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, ইতোমধ্যেই তার সকল অপকর্মের তথ্য প্রশাসনের কাছে রয়েছে। প্রধানমন্ত্রী একটু খোঁজ নিলেই জানতে পারবেন। সে প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার হিসেব নিয়োগ পাওয়ায় পাবনাবাসী আনন্দিত ছিল কিন্তু সময়ের ব্যবধানে পাবনার ব্যবসায়ী, ঠিকাদার, সাংবাদকিসহ নানা শ্রেণি পেশার মানুষ তার নানা অপকর্মের কারণে অতিষ্ঠ। অতি সত্তর প্রধানমন্ত্রীকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহবান জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবি সম্মলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন ঘনফুট

পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় ০৮:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬