রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহতী উদ্যোগ

শাহ বুলবুল:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’। শুরু থেকেই সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছে। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব আনোয়ার-উল আলম চৌধুরী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গৃহীত হয়েছে বেশ কয়েকটি মহতী উদ্যোগ। আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়েছে গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষদের প্রতি। সার্বিক সুবিধাসহ নির্মাণ করা হয়েছে দশটি বসতঘর যা স্থানীয় ১০টি গৃহহীন পরিবারকে প্রদান করা হয়। গত ১০ মার্চ, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওর এলাকায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে গৃহহীন পরিবারগুলোর হাতে বসতঘরের চাবি তুলে দেওয়া হওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসপি মোহাম্মদ এহসান শাহ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কায়সার।
হাওরাঞ্চলের গৃহহীন মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আনোয়ার-উল আলম চৌধুরীর নেতৃত্বাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মাত্র ৫ মাসের উদ্যোগে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ১০টি বসতঘর যা সেবামূলক কাজে নিয়োজিত অন্যদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com