বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

জুরাইনে রাস্তায় অজ্ঞাত লাশ

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন নতুন রাস্তায় পড়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তির লাশ। তবে করোনা আতঙ্কের কারণে স্থানীয়রা কেউ ওই লাশটির কাছে যায়নি।পরে খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শ্যামপুর থানার ডিউটি অফিসার এসআই কানাই এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘শনিবার রাত ২টার দিকে জুরাইনের নতুন রাস্তা থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশটি অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিল বলে জানা গেছে। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। করোনা আতঙ্কের কারণে স্থানীয়রা কেউ প্রথমে লাশটির কাছে যায়নি। পরে খবর পেয়ে পুলিশ পিপিই পরে লাশটি ব্যাগে করে সরিয়ে নেয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

রোববার রাত পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় ও তার মৃত্যুর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com