মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বসুন্ধরা ও ওয়ারীতে দুই ভবন লকডাউন

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের বি-ব্লকের একটি ভবন লকডাউন করেছে পুলিশ। তাদের দাবি, আইইডিসিআর’র নির্দেশনায় ভবনটি লকডাউন করা হয়েছে। সেখান থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওখানকার একটি ভবনে একজন নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, ‘ওই নারী কিডনি রোগে ভুগছিলেন। সে কারণে নিয়মিত হাসপাতালে যেতেন। পরিবারের সদস্যরা আশঙ্কা করছেন, হাসপাতাল থেকেই সংক্রমণের ঘটনা ঘটেছে।’

এদিকে রাজধানীর ওয়ারী এলাকায় একটি ভবন লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখার ইসলাম।

তিনি বলেন, ‘যে ভবনটি লকডাউন করা হয়েছে সেখানে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ কারণে আইইডিসিআর নির্দেশনা দিয়েছে ভবনটি আপাতত লকডাউন করতে। এলাকায় পুলিশ পাহারায় রয়েছে। লোকজনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।’ তবে আইইডিসিআর’র সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com