শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টাপুর-টুপুরের অনন্য সাফল্য

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০২৩

দেশের নাট্যাঙ্গনের দর্শকপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নির্মাতা সতীর্থ রহমানের টুইন কন্যা টাপুর-টুপুর শৈশব থেকেই শোবিজে কাজ করছেন। তারা বিজ্ঞাপন, নাটক এবং সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসাও লাভ করেছে। শুধু তাই নয়, এ গুণধর টুইন কন্যা লেখাপড়ায় রেখেছে তাদের মেধার ছাপ। তারা ভারতের দার্জিলিংয়ের ড. গ্রাহামস হোমস স্কুল কালিমপংয়ে লেখাপড়া করছেন। সম্প্রতি তাদের ফল প্রকাশিত হয়েছে। এতে টাপুর-টুপুর দুজনেই ‘এ’ গ্রেড পেয়েছে।
এ প্রসঙ্গে টাপুর-টুপুরের মা অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, ওরা দুজনেই আইসিএসই ‘ও’ লেভেল পরীক্ষায় ‘এ’ গ্রেড পেয়েছে। দুজনেই সাইন্স নিয়ে পড়েছে। এখন তারা ‘এ’-লেভেলে পড়ছে বায়ো সাইন্স নিয়ে।
এ প্রসঙ্গে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা বলেন, আমার মেয়েরা ভারতে কষ্ট করে পড়াশোনা করছে। তার ফলও পেয়েছে তারা। ওদের এ ফলাফলে আমি ভীষণ খুশি। আমি সব সময় প্রার্থনা করছি ওরা আমাদের স্বপ্নপূরণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
গোলাম ফরিদা ছন্দা বলেন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। এভাবেই টাপুর-টুপুরকে আপনারা ভালোবাসায় আগলে রাখবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com