বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে মেসির ৩৬তম জন্মদিনে ৩৬ কি.মি দৌড়ালেন শিক্ষক

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩

বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির প্রথম জন্মদিন উদযাপনে বিশ্বজুড়ে চলছে নানা আয়োজন। এক্ষেত্রে পিছিয়ে নেয় বাংলাদেশি ভক্তরাও। টানা ৩৬ কিলোমিটার পথ দৌড়ে বিশ্বসেরা এ ফুটবলারের ৩৬তম জন্মদিন উদযাপন করেছেন নীলফামারীর এক শিক্ষক। শনিবার (২৪ জুন) সকালে নীলফামারী সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ৩৬ কিলোমিটার পথ দৌড়ে তিন ঘণ্টায় অতিক্রম করেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, ওই শিক্ষকের নাম নুরুল করীম।তিনি নীলফামারী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ২৯তম বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগ দিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই মেসির প্রতি তার গভীর ভালোবাসা। গত বিশ্বকাপে মেসির বিশ্বকাপ জয়ের উল্লাসে ১০০টি জার্সি বিতরণ করেছিলেন শিক্ষক নুরুল করীম। এছাড়া ২০২১ সালে স্বাধীতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যক্তিগত উদ্যোগে টানা ৫০ কিলোমিটার দৌড়েছিলেন তিনি। মেসিভক্ত অধ্যাপক নুরুল করীম বলেন, ‘ছোটবেলা থেকেই আমি মেসির ভক্ত। ইচ্ছা করে তার একটি খেলাও দেখিনি এমন ঘটনা নেই। শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকেই আমি দৌড়ে এ বিশ্বসেরা ফুটবলারের জন্মদিন উদযাপন করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি মূলত মানসিক শান্তির জন্যই শখ করে দৌড়ানোর অভ্যাসটা শুরু করেছিলাম। এতে শরীর ও মন ভালো থাকে। তবে এভাবে প্রিয় ব্যক্তির জন্মদিন উদযাপন করতে পারবো তা ভাবিনি। এটা একটা অন্যরকম অনুভূতি।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com