শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্বাচনের সময় তথ্য মন্ত্রণালয়ের ভূমিকা জানতে চেয়েছে ইইউ: তথ্যমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

নির্বাচনের সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা কী, তা জানতে চেয়েছে সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল। আজ বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে ইইউ প্রতিনিধিদল। গতকাল বুধবার বৈঠকের পর তথ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, বাংলাদেশের গণমাধ্যম মূলত বেসরকারি। সম্প্রচারে থাকা ৩৫টি বেসরকারি টেলিভিশন। আর একটি বিটিভি। আমাদের চ্যালেঞ্জগুলোতে, বিশেষ করে সামাজিকমাধ্যমে যেসব গুজব ছড়ানো হয় এবং সময়ে সময়ে গুজব তৈরি হয়েছে, তাতে দেশে হানাহানি তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়েছে।’
বিএনপির আন্দোলন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কাউকে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া হবে না। বিএনপির উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা। বিএনপির এক দফা আনেদালনকে ‘সাপের খোলস’ বদলানোর মতো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com