শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গুলশান-১ নম্বরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

গুলশান শপিং সেন্টার সিলগালা করার প্রতিবাদে গুলশান-১ নম্বর চত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ওই সড়ক অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এতে মহাখালী থেকে গুলশান-১, হাতিরঝিল থেকে গুলশান-১, গুলশান-২ থেকে গুলশান-১ ও বাড্ডা থেকে গুলশান-১ নম্বরের সম্পূর্ণ যানচলাচল বন্ধ রয়েছে। যানচলাচল বন্ধ থাকায় বিভিন্ন পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের তালা খুলে না দেওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। সেই সঙ্গে ঘটনাস্থলে দ্রুত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রকে এসে তাদের সঙ্গে কথা বলার অনুরোধ জানান তারা। এ বিষয়ে মার্কেটের ব্যবসায়ী মো. শহীদ উল্লাহ জানান, মার্কেটে প্রায় ৭২৩টি দোকান রয়েছে। কোনো রকম আইনি ভিত্তি ছাড়া হুট করে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হল। আমরা এখন কোথায় যাব, এতো দিনের ব্যবসা। আমরা এখন কোথায় গিয়ে দাঁড়াব। আমাদের মার্কেট খোলা না পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com