শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৩০২ টি ভেড়া বিতরণ

মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ :
  • আপডেট সময় শনিবার, ১৫ জুলাই, ২০২৩

নওগাঁর বদলগাছীতে উপজেলায় বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫১ জন সুফলভোগীর মাঝে ৩০২ টি ভেড়া বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের” আওতায় এই ভেড়াগুলো বিতরণ করা হয়েছে। বদলগাছী উপজেলা মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ১৫ জুলাই শনিবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্ত্বরে সুফলভোগীদের হাতে ২ টি করে ভেড়া তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, প্রাণিসম্পদ দপ্তরের কর্মচারী এবং সুফলভোগীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com