শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মাইলস্টোন কলেজে ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’র সাধারণ সভা

শাহ বুলবুল
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে। গত ১৮ জুলাই, উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন নটরডেম কলেজের অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। সভায় ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষগণ অংশগ্রহণ করেন এবং শিক্ষার মান উন্নয়নে নিজেদের মতামত জানান। ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা’এর সাধারণ সভায় অংশগ্রহণ করেন মাইলস্টোন কলেজের সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম, উপাধ্যক্ষবৃন্দ এবং বিভিন্ন বিষয়ের অনুষদ সদস্যগণ।
সভার শেষাংশে অংশগ্রহণকারী অতিথিগণ মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন সংলগ্ন উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের সুবিশাল স্থায়ী ক্যাম্পাস ঘুরে দেখেন। চারদিকে সবুজ শ্যামল পরিবেশ, সুবিশাল খেলার মাঠ, মানসম্মত একাডেমিক ও আবাসিক ভবন এবং আধুনিক শিক্ষার সকল সুবিধাসমৃদ্ধ ক্যাম্পাসটি দেখে প্রত্যেকেই মাইলস্টোন কলেজের ভূয়সী প্রশংসা করেন ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com