রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাসপাতালে খালেদা জিয়া

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরিক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন। গতবুধবার (৯ আগস্ট) এ রিপোর্ট লেখা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে জানা যায়, গুলশান বাস ভবন থেকে সন্ধ্যা ৬টা ২৫মিনিটের সময় বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সন্ধ্যা ৬টা ২৫মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে গত ১২ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন। অধ্যাপক ডা. সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়াবাসা ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ ও হৃদরোগে ভুগছেন। ২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতা নিয়ে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com