শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস পালন

কামাল ইয়াসীন ব্যুরো চীফ রাজশাহী
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

১৫ আগষ্ট রাজশাহীর সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মাদ্রাসা চত্তরে দোয়া ও আলোচনা মাহফিলে স্ব-পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাত্রির সকল শহিদের প্রতি আতœার মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে মাদ্রাসা চত্তরে বৃক্ষ রোপন করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের। সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদেরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, প্রভাষক ইয়াছিন আলী, প্রভাষক আবু বকর, প্রভাষক কামরুজ্জামান কাজল, প্রভাষক আমিনুল ইসলামসহ সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা প্রাঙ্গনে উপজেলা মডেল মসিজদ (নির্মানাধীন) প্রতিষ্ঠা হওয়ায় স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দীন ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি দেশব্যাপী পর্যায়ক্রমে জেলা ও উপজেলায় মডেল মসজিদ প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা ও তাঁর জন্য দোয়া করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com