বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শীতে খেজুর খেলে মিলবে যেসব উপকার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

খেজুর খাওয়ার অনেক উপকারিতা আছে। তবে শীতে খেজুর খেলে আপনি বেশি উপকৃত হবেন। অনেকেই ভাবেন খেজুরে ক্যালোরি বেশি এ কারণে খাওয়া উচিত নয়। তবে মনে রাখবেন কোনো খাবারই কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয়, তবে আপনি যদি পরিমিত খান খেজুর তাহলে লাভবান হবে। গতকাল খিদে পেলে স্ন্যাকস হিসেবে ২-৩টি খেজুর খেয়ে নিলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতা কমবে আবার শরীরেও মিলবে পুষ্টি। চলুন এবার জেনে নেওয়া যাক শীতকালে খেজুর খেলে কী কী উপকার পাবেন- ১. শীতের দিনে শরীরের তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে খেজুর। এছাড়াও দূর করে আলস্য। আপনাকে সক্রিয় রাখে। ভরপুর পুষ্টির জোগান দেয়। ২. খেজুরে থাকে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ও কপার বা তামা। এই ৪ উপকরণ হাড়ের গঠন সুদৃঢ় করে। হাড় মজবুত করার পাশাপাশি হাড় সংক্রান্ত ব্যথা, অন্যান্য সমস্যা দূর করতেও সাহায্য করে। ৩. শীতে তাপমাত্রা ওঠানামার কারণে অনেকেরই দৈহিক তাপমাত্রা কমে যায়। এক্ষেত্রে ঠান্ডা কাটিয়ে শরীর উষ্ণ বা গরম রাখতে অর্থাৎ দৈহিক তাপমাত্রা সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে খেজুর।
৫. প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, গ্লুকোজ, সুক্রোজ, ফ্রুক্টোজ থাকে খেজুরের মধ্যে। ফলে শীতের দিনে খেজুর খেলে আপনি এনার্জি পাবেন। এই ড্রাই ফ্রুটস এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে শীতে। আপনার শারীরিক ক্লান্তি, অবসন্ন ভাব দূর করে আপনাকে এনার্জি দেবে, চাঙ্গা রাখবে। ৬. খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। ফলে খেজুর খেলে হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় থাকবে। এছাড়া ফাইবার সমৃদ্ধ খেজুর হজমশক্তি ভাল রাখে, অন্ত্রের সমস্যা দূর করে। জানলে অবাক হবেন, খেজুরের মধ্যে থাকে সলিউয়েবল ও নন-সলিউয়েবল, দু’ধরনের ফাইবার। যা দীর্ঘক্ষণ আপনার পেট ভরিয়ে রাখতে সাহায্য করবে। সূত্র: এবিপি লাইভ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com