বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশুলিয়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

ঠান্ডা বাতাসের দাপট আর তীব্রু শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠা-া আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ (বাদশা)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় নিজ আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এসময় বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধী সহ প্রায় ১ হাজার পরিবারের মাঝে শীত নিবারন হিসেবে কম্বল তুলে দেন। সুলতান মাহমুদ বাদশা বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশেন দাঁড়ান। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শামসুদ্দিন আহম্মেদ বাবুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com