শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেলিগ্রামে যুক্ত হলো নতুন ৩ ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

টেলিগ্রাম বর্তমানে একটি জনপ্রিয় অ্যাপ। এর মাধ্যমে একে অন্যের সঙ্গে চ্যাট করার পাশাপাশি অনেকেই অনেক কিছু শেয়ার করেন। এছাড়া ভিডিও কলের জন্য সেরা একটি অ্যাপ হচ্ছে টেলিগ্রাম। জনপ্রিয় এই সাইটে যুক্ত হলো আরও ৩ ফিচার। যা ব্যবহারকারীদের টেলিগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করবে। টেলিগ্রাম একটি ক্লাউড মেসেজিং অ্যাপ। দেশের কোটি কোটি মানুষ শুধু কথোপকথনের জন্যই নয়, কাজের জন্যও এই অ্যাপটি ব্যবহার করে। তাছাড়া অনেকেই সিনেমা, ওয়েবসিরিজ দেখতেও এই অ্যাপটিকে ফোনে ডাউনলোড করে রেখেছেন।
নতুন যে তিন ফিচার যুক্ত হলো তার মধ্যে প্রথমটি হলো ভিউ ওয়ান্স ফিচার। ফিচারটি আরেক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে অনেকদিন থেকেই আছে। সেখানে যেমন ব্যবহার করতে পারছিলেন। এখন টেলিগ্রামেও তেমনি ভিডিও এবং অডিও মেসেজগুলো একবার দেখার জন্য সেট করতে পারেন।
দ্বিতীয় ফিচারটিতে আপনি ভিডিও এবং অডিও মেসেজগুলো পাঠানোর সময় পজ করতে পারবেন। একটি মেসেজ রেকর্ড করার সময় আপনার যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে আপনি পজ করে দিতে পারেন এবং তারপর আপনার কাজ শেষ করার পরে রেকর্ডিং চালিয়ে যেতে পারেন।
তৃতীয় ফিচারটি হলো রিড টাইম কন্ট্রোল। এতে কেউ কতক্ষণ আপনার মেসেজ পড়তে পারবে, তার সময় কন্ট্রোল করতে পারবেন। এর মানে আপনি কাউকে কোনো মেসেজ পাঠালেন, তারপরে রিড টাইম কন্ট্রোল সেট করে দিলেন। এতে আপনি তাকে যে মেসেজটি পাঠিয়েছেন, তা সে কতক্ষণ পড়তে পারবে, সেটাও আপনিই ঠিক করে দেবেন। যতক্ষণের জন্য আপনি সময় নির্ধারন করে দেবেন, ততক্ষণই মেসেজটি থাকবে। তারপরে সেই মেসেজ নিজে থেকেই মুছে যাবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com