শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উরস শরীফের সকল প্রস্তুতি সম্পন্ন

সোবাহান সৈকত (সদরপুর) ফরিদপুর
  • আপডেট সময় রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের মহা পবিত্র উরস শরীফ আগামী ১৭ ই ফেব্রুয়ারী শনিবার থেকে শুরু হয়ে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। পবিত্র উরস শরীফ উপলক্ষে বিশাল এলাকাজুরে, প্যান্ডেল নির্মান, অজুখানা, খাবার মাঠ, পয়নিস্কাসন ব্যাবস্থা, মহিলাদের থাকার ব্যাবস্থা, গাড়ী পার্কিয়ের জন্য বিভিন্ন মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্টমেন্টে গেট নির্মান, নিরাপত্তা ব্যাবস্থা সহ সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। দেয়ালে দেয়ালে চলছে রঙের কাজ। জামানার মহামোজাদ্দেদ বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরী ছাহেবের পবিত্র উরস শরীফ উপলক্ষে দেশ বিদেশের লক্ষ লক্ষ জাকেরান আশেকান ও ধর্মপ্রান মুমিন মোসলমানদের আল্লাহ আকবর তাকবির ধনি ও পদচারনায় মুখর হবে পুরো এলাকা জুরে। জাকেরানদের সার্বিক নিরাপত্তায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে, এছাড়া নিজস্ব স্বসচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলে জানান দরবার শরীফ কতৃপক্ষ। ইতিমধ্যেই ওয়াচ টাওয়ার নির্মান, সি,সি,ক্যামেরা স্থাপন, দরবার শরীফে প্রবেশের বিভিন্ন রাস্তাঘাটে আলোকসজ্জার ব্যাবস্থা করা হয়েছে। শত শত স্বেচ্ছাসেবকরা দিন রাত কাজ করে যাচ্ছেন। ধারনা করা হচ্ছে এবারের উরস শরীফে অন্যান্য বছরের তুলনায় লোক সমাগম বেশি হবে। এ ব্যাপারে এই প্রতিনিধির সাথে আলাপকালে দরবার শরীফে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবকরা জানান, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দিনরাত আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। দরবার শরীফের খাদেম মুফতি মাওলানা লিয়াকত হোসেন জানান, নিয়মানুযায়ী আগামী ১৫ ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ ফজর ৭০০ শত বার খতম শরীফ পাঠ করে আল্লাহ আকবর ও কালেমা খচিত পতাকা উত্তোলনের মাধ্যমে উরস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম ঘোষনা করবেন খাজা বাবা ফরিদপুরী কেবলাজান হুজুরের আধ্যান্তিক উত্তরসুরী পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী ছাহেব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com