শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সেখানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। শহরটিতে পুনরায় হামলা চালানোর সতর্কবার্তা দেওয়ার একদিন পরই এই হামলা চালালো তারা। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। গত বুধবার রাফাহ শহরে শিগগিরই অভিযান চালানোর ঘোষণা দিয়েছিল ইসরায়েল। এর প্রস্তুতি হিসেবে সেখানে থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছিল তারা।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সকালে রাফাহতে পাঁচটি বিমান হামলা হয়েছে। এই হামলায় কমপক্ষে তিনটি বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় স্থানীয় এক সাংবাদিকসহ নিহত হয়েছেন অন্তত ছয় জন। গত বৃহস্পতিবার রয়টার্সকে জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইব্রাহিম খরাইশি বলেছেন, ‘রাফাহতে যা ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা চিন্তিত। সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।’ তিনি বলেন, ‘অনেকেই পালিয়ে যাচ্ছেন। পরিবারকে নিয়ে ভয় পাচ্ছেন তারা। তবে তারা যাবে কোথায়? উত্তর গাজায় যাওয়ার অনুমতি নেই তাদের। তারা একটি সংকীর্ণ জায়গায় আটকে রয়েছেন’ হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় আকাশ ও স্থলপথে সাত মাস ধরে অডভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকাটির উত্তর ও মধ্যাঞ্চল এবং দক্ষিণের পূর্ব খান ইউনিসেও নতুন করে হামলা চালিয়েছে তারা। ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের হামলার পর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধের কারণে খাদ্য, পানি ও ওষুধের সংকটের মধ্যেই অঞ্চলটির প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com