শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতে সর্বদলীয় বৈঠক, বাড়ছে লক ডাউনের সময়

সূত্র : এনডিটিভি, বিবিসি
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের বিস্তারের ঠেকাতে দেশজুড়ে জারিকৃত লক ডাউন ১৪ এপ্রিল প্রত্যাহার করে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দেশটির সব রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এই লক ডাউন বৃদ্ধি করা হতে পারে বলে জানান তিনি।

সর্বদলীয় এই ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি বলেন, তিনি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা পরামর্শ করবেন। তারপরও লক ডাউন প্রত্যাহার করে নেয়া সম্ভব হবে না। কোভিড-১৯ এর পর জীবন আগের মতো হবে না। আমাদের সামনে প্রাককরোনা এবং করোনা পরবর্তী সময়ে বিভক্ত হবে।

রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সময়ে ব্যাপক আচরণগত, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন আসবে। এখন প্রত্যেকটি জীবন বাঁচানোই সরকারের অগ্রাধিকার। দেশে বর্তমানে সামাজিক জরুরি অবস্থা চলছে। আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এবং এটা অব্যাহত রাখতে হবে।

১৩০ কোটি মানুষের এই দেশটিতে ২১ দিনের লক ডাউন চলছে; যা আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় চলতি সপ্তাহেই এই লক ডাউনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেবেন মোদি। তার আগে মঙ্গলবার সর্বদলীয় এই ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন তিনি।

দেশটির বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীরাও লক ডাউনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনা পরিস্থিতি ভারতে সর্বোচ্চ আকার ধারণ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।

ভারতে এখন পর্যন্ত ৫ হাজার ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে মারা গেছেন অন্তত ১৪৯ জন।

ই-খ/খবরপত্র

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com