শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাজিরপুরে আওয়ামী নেতার কান্ড, শিবের প্রতিমা স্থাপন করে সরকারি জমি দখলের চেষ্টা

আকরাম আলী ডাকুয়া (নাজিরপুর) পিরোজপুর
  • আপডেট সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আওয়ামী নেতার কান্ড, শীবের প্রতিমা স্থাপন করে সরকারি জমি দখলের চেষ্টা। জানা গেছে উপজেলার ০৬নং নাজিরপুর সদর ইউনিয়নের শেষ সীমানা তথা দীঘিরজান বাজার সংলগ্ন আওয়ামীলীগ নেতা মনিন্দ্র মাঝির বসত বাড়ীর নিকট দীঘিরজান বাজারে চলাচলের রাস্তার পাশের্^ ০১ শতাংশ সরকারি খাসের জায়গায় আওয়ামী ক্ষমতার দাপটে হিন্দু ধর্মীয় দেবতা শীবের প্রতিমা স্থাপন করে ইট দিয়ে গাথনি করে তার বসত বাড়ীর মধ্যকার পুরাতন শীব মন্দিরের সাথে নিয়ে দখল করার অভিযোগ করেছেন স্থানীয় সুবোধ মন্ডল(৬০)। জানা গেছে উক্ত সম্পত্তি ১৯৯৪ সালে আওয়ামী নেতা মনিন্দ্রনাথ মাঝি ও অনন্ত মাঝির মধ্যস্থততায় চাচাত ভাই অসিত মাঝির নিকট হইতে জনৈক জগদিশ চন্দ্র মন্ডল ৮ হাজার টাকায় খরিদ করে নিজের ভাই সুবোধ মন্ডলকে ব্যবসার করার জন্য দোকান ঘর নির্মান করে দেন। বিভিন্ন ঋণ-দেনাগ্রস্থ হয়ে পরলে পজিশনে ঘর রেখে ঢাকায় গার্মেন্টস এর চাকুরীতে চলে যান সুবোধ মন্ডল। গত ৫ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আওয়ামী নেতা দিপ্তেন মজুমদার বাপ্পী ও সুশীল মাঝি রাতের আঁধারে সুবোধ মন্ডলের ঘরের মালামাল ও ঘর ফেলে দিয়ে নতুন ইটের গাথুনি করে ওয়াল করে ঐ সরকারি জায়গা নিজের দখলে নিয়ে যায়। এ ঘটনা ছড়িয়ে পরলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে ঐ আওয়ামী নেতাকে সরকারি জায়গা ছেড়ে দেওয়ার তাগিত দিলেও আওয়ামী নেতা কালক্ষেপণ করতে থাকে। এদিকে সুবোধ মন্ডল ঐ জায়গায় ডিসিআর প্রাপ্তির জন্য সহকারী কমিশনার (ভূমি) নাজিরপুর এর বরাবরে আবেদন করেন। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) এর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ প্রনিতিধিকে জানান, আওয়ামী নেতার দখল করার বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, যে যত বড় মাপের নেতা হোক’না কেন, সরকারী জায়গা এভাবে দখল করার সুযোগ আর নেই। সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com