মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫ সদস্যের চীনা মেডিকেল টিম বাংলাদেশে আসছে

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস মোকাবিলায় সহায়তা করতে বাংলাদেশে আসছে ১৫ সদস্যের চীনা মেডিকেল টিম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে টেলিফোনে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে প্রযুক্তিবিদের একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আহ্বান জানান। তিনি একটি মেডিকেল টিম পাঠানোর সম্ভাবনা নিয়েও সেদিন আলোচনা করেছিলেন।

বৃহস্পতিবার চীনা দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংকটে বাংলাদেশকে সহায়তা দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চিঠিতে মহামারি মোকাবিলায় বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনের জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন। বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনা প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com