বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গঙ্গাচড়ায় চলছে শীতের প্রস্তুতি

আব্দুল আলীম প্রামানিক গঙ্গাচড়া (রংপুর) :
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

রংপুরের গঙ্গাচড়ায় শীতের প্রস্তুতি হিসেবে চলছে দোকানে লেপ-তোষক তৈরির কাজ। ফলে ব্যস্ত সময়পাড় করছেন ধুনকররা। হিমালয়ের কাছাকাছি হওয়ায় গঙ্গাচড়ায় শীত পড়তে শুরু করেছে। ফলে এখানকার মানুষের রাতে কাঁথা, কম্বল বা লেপ মুড়িয়ে ঘুমাতে হচ্ছে। সরেজমিনে দিয়ে দেখা যায়, ক্রেতারা তুলা কিনে লেপ তোষক বানাতে দিচ্ছেন। ক্রেতাদের দেওয়া অর্ডার দোকানের কারিগর ফারুক মিয়া ও শাহাদাত জানান, একটি বড় লেপ তৈরির জন্য দোকান মালিক ২৫০ টাকা নেয়। সেখান থেকে আমাদের ২০০ টাকা দেয়। ছোট লেপ তৈরিতে ১৫০ টাকা নিলেও আমরা পাই ১০০ টাকা। দিনে ২-৩টি করে লেপ তৈরি করতে পারি। বাজারের তুলা ব্যবসায়ী আশরাফুল জানান, দুই সপ্তাহ ধরে লোকজন লেপ সেলাই করতে আসছে। প্রতিদিন আমার দোকানে ৪-৫টি লেপ তৈরি করা হচ্ছে। বড় আকারের লেপ ২৫০ টাকা আর মাঝারি আকারের ১৫০ টাকা করে নেওয়া হচ্ছে। এখান থেকে কারিগরদে মজুরি দেওয়া হয়ে থাকে। লেপ তৈরি করতে আসরা মেরিনা বেগম বলেন, বাড়িতে যে লেপ আছে তা দিয়ে আগের লোক সংখ্যার চাহিদা পূরণ করা হলেও এখন ছেলে মেয়েরা বড় হয়েছে তাদের জন্য আলাদা লেপের প্রয়োজন হচ্ছে। এজন্য দু’টি লেপ বানাতে দিয়েছি। স্থানীয় রুবেল, মান্নান জানান, দিনের বেলায় গরম থাকায় শার্ট বা টি শার্ট পড়লেই হচ্ছে। তবে সন্ধার পর থেকে শীত অনুভব হওয়ায় অনেককে গায়ে জ্যাকেট বা সোয়েটার পড়তে দেখা যাচ্ছে। রাতে লেপ, কাঁথা বা কম্বল ব্যবহার করতে হচ্ছে। অপরদিকে নিম্নআয়ের মানুষ শীত নিবারণের জন্য পুরাতন শীতের পুরাতন শীতের কাপড় কিনছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com