রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও সাংবাদিকদের সম্মানে দেশীয় সাংস্কৃতিক সংসদের ইফতার মাহফিল ডিএসসিসিতে ‘পাবলিক হিয়ারিং ডে’ শক্তিশালী প্লেয়ারদের সঙ্গে সমঝোতা করলে খুব আরামে থাকা যেতো: আসিফ মাহমুদ কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ : মির্জা আব্বাস ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া প্রতিবেশী দেশগুলোতে হামলা বন্ধের ঘোষণা ইরানের এক দলের জায়গায় আরেক দল বসেছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি: নাহিদ সংসদের নেতিবাচক সংস্কৃতি মুছে ফেলতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ মুড়িকাটা পেঁয়াজের দাম না পেয়ে মাথায় হাত চাষিদের ‘ভাগ্য পরিবর্তনে’ হোটেল পরিবর্তন করলো ভারতীয় দল

কারাগারে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ আছি : শাজাহান খান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো শেষে আদালত থেকে নামানোর সময় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ভালো আছি, সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি।
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৫ মার্চ) যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম।
এদিন সকালে তাকে আদালতের হাজতখানা থেকে আদালতে তোলা হয়। এরপর ১০ টা ১০ মিনিটের দিকে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। এরপর তাকে দেখতে আদালতের এজলাসে আসা তার কয়েকজন স্বজনকে দেখে দূর থেকে হাত উঁচু করেন তিনি। এরপর মুচকি হাসতে থাকেন শাজাহান খান।
এসময় কাঠগড়ায় তার পাশে অবস্থান করছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম।
পরে গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হলে তাকে কাঠগড়া থেকে নামিয়ে হাজতখানার দিকে নেওয়া হয়। এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন এক সাংবাদিক। উত্তরে তিনি বলেন, ভালো আছি তোমাদের দোয়ায়। দোয়া করবা আমার জন্য।
তখন ওই সাংবাদিক বলেন, কী দোয়া করবো? উত্তরে শাজাহান খান বলেন, দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশে শান্তি-শৃঙ্খলা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কীভাবে অংশগ্রহণ করতে পারি এ সব কারণে দোয়া করবা। তখন ওই সাংবাদিক আবার বলেন, সবাই বলছে আপনারা দেশের ১২টা বাজিয়েছেন। তখন শাজাহান খান বলেন, আমরা ১২টা বাজিয়েছি না কারা ১২টা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে।
এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন? তখন শাজাহান খান বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকবো। কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন, খুব ভাল আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে সিএমএম আদালতের হাজতখানার ভিতরে নিয়ে যাওয়া হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com