রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
পথকলিদের জন্য স্ব-উদ্যোগী যুব সংঘ পারস্যের আগুন ও পশ্চিমা তৃষ্ণা: পানিপথের যুদ্ধ এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনাতে জোর দিতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে তারেক রহমান আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য চারদিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক জর্ডানকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলেন আফঈদারা

দুর্গাপুরে ভোট কেন্দ্র গুলোতে চলছে সিসি ক্যামেরা স্থাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের রাস্তা মেরামত করতে ইতোমধ্যে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই প্রেক্ষিতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে চলছে সিসি ক্যামেরা স্থাপন ও ভোট কেন্দ্র সংস্কারের কাজ। বুধবার (১৪ জানুয়ারী) সকালে উপজেরার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে এমনটাই জানা গেছে। ভোট কেন্দ্র গুলো পরিদর্শন ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আফরোজা আফসানা যুগান্তর কে বলেন, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সময়সুচী ঘোষনা করেছেন নির্বাচন কমিশন। উক্ত নির্বাচনে ভোটকেন্দ্র গুলো সংস্কার ও আংশিক মেরামত, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য ভাঙ্গা ও সংকীর্ণ রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই উক্ত কাজ পরিদর্শনে যাচ্ছি। ইতোমধ্যে জেলা প্রশাসক স্যার, গণভোট ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিতের লক্ষে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষকে নিয়ে মতবিনিময় সভা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারীর আগেই ভোট কেন্দ্রের সকল কাজ সম্পন্ন হবে। চলমান রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নামের তালিকা যাচাই বাছাইয়ের কাজ। সকলের সহযোগিতা, অত্র উপজেলায় সুন্দরভাবে ভোট গ্রহন সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ্।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com